Posts

Coronavirus Symptoms And Treatment (Symptoms Of Covid 19)

Image
Coronavirus  Symptoms and Treatment (Symptoms Of  Covid 19). In recent time, coronavirus is one of the deadly names in the world that has put a lot of people all over the world in danger and a great death risk. Many developed and developing countries have infected with this virus so far and the list has been increasing day by day with the new country’s names. Coronavirus Symptoms 2020 We would like to know about what is the corona virus and where did it come from. Corona viruses are mainly a big family of viruses that are highly capable of causing illness in animals or humans and can result in them in death.   In the human body, several corona viruses are causing respiratory infections. This infection can range from the common cold to more severe diseases such as Middle East Respiratory Syndrome (MERS) and Severe Acute Respiratory Syndrome (SARS). Corona effect in Bangladesh Today. What Are The Symptoms Of Coronavirus The virus can cause pneumonia....

খোদ সৌদি নাগরিক এবং প্রবাসীদের ওমরাহ স্থগিত এবার !

Image
প্রবাস ডেস্কঃ সৌদি নাগরিক এবং প্রবাসীদের ওমরাহও স্থগিত করেছে সৌদি সরকার। আজ বুধবার সৌদি নাগরিকদের ওমরাহ পালনে অস্থায়ীভাবে স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। সূত্র : সৌদি গেজেট।  সৌদি নাগরিকঃ  সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতি মতে, সৌদিতে নতুন করোনাভাইরাস (কোভিড -১৯) এর পরিস্থিতি মোকাবেলার বিষয়ে কার্যরত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধারাবাহিকভাবে সিদ্ধান্তটি পর্যালোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। এর আগে সোমবার সৌদি আরবে কোভিড -১৯ এর প্রথম রোগী শনাক্ত করার খবর প্রকাশিত হয়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে জানানো হয় আক্রান্ত ঐ সৌদি নাগরিক ইরান থেকে বাহরাইন ভ্রমণ করে সৌদি আরবে প্রবেশ করেন। সৌদিতে আসার পরেই তার দেহে করোনভাইরাস শনাক্ত করা হয়। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে, গত বৃহস্পতিবার থেকে সৌদি সরকার অন্য দেশের নাগরিকদের ওমরাহ ভিসা এবং ২২ টি দেশের পর্যটন ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। এবার দেশের অভ্যন্তরীন লোকেদের নিরাপদ রাখতে ওমরাহ পালনে স্থগিতাদেশ জারি করলো সৌদি সরকার। ...

যে কারণে বাবাকে খুন করে তিন বোন

Image
২০১৮ সালের ২৭ জুলাই। ৫৭ বছর বয়সী মিখাইল খাচাতুরান ঘুমিয়ে ছিলেন নিজ বাড়িতে। ওই সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই তিন মেয়ে। ঘটনাটি ঘটে রাশিয়ার মস্কোর একটি ফ্ল্যাটে।হত্যাকাণ্ডটি ওই সময় রাশিয়ার পাশাপাশি গোটা বিশ্বে আলোড়ন তোলে। অনেকেরই ধারণা ছিল না, ঠিক কী কারণে তিন বোন বাবাকে খুন করেছিল। শুরু হয় তদন্ত। ধীরে ধীরে বেরিয়ে আসে খুনের আসল কারণ।হত্যাকাণ্ডের সময় তিন মেয়ে ক্রিস্টিনা, অ্যাঞ্জেলিনা ও মারিয়ার বয়স ছিল যথাক্রমে ১৯, ১৮ ও ১৭ বছর। তিন বোন পুলিশকে জানায়, ঘটনার দিন তাদের বাবা তিন বোনকে একে একে তার ঘরে ডেকে নেন। এরপর ঘর পরিষ্কার না করায় প্রচণ্ড বকাঝকা করেন এবং তাদের মুখে পেপার গ্যাস স্প্রে করেন।তারা জানান, এই ঘটনার কিছুক্ষণ পর তিন বোন ঘুমন্ত বাবার ওপর ছুরি, হাতুড়ি ও পেপার স্প্রে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনজন মিলে বাবার মাথা, ঘাড় ও বুকে কমপক্ষে ৩০টি আঘাত করে তাকে হত্যা করে। এরপরই তারা পুলিশকে খবর দেয়।শুধু বকাঝকা করার জন্য বাবাকে এভাবে কেউ হত্যা করতে পারে– এটা মানতে পারছিলেন না তদন্তকারী কর্মকর্তারা। এরপরই তারা তদন্তে নামেন। তদন্তে তারা ওই পরিবারের পারিবারিক সহিংসতার দী...

টাঙ্গাইলে পুঁতে রাখা ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

Image
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানার একটি টিম গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধাকালীন গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়।

ময়মনসিংহ, খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরো দুজনের মৃত্যু

Image
ময়মনসিংহ ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের (৪০)। অন্যদিকে, আজ সোমবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের (৪০)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম সামসুজ্জোহা ডেঙ্গু আক্রান্ত আনোয়ার হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আনোয়ার হোসেন শরীরে জ্বর নিয়ে গতকাল বিকেলেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’ নিহত আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আবদুল লতিফের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলেও জানিয়েছেন এ বি এম সামসুজ্জোহা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌শিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হ‌য়ে‌ছি‌লেন মিজানুর রহমান। তিনি ঢাকা থেকে আসেননি। এ এলাকাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন।’ নি...

স্তনের আকার নিয়ে আমি গর্বিত:স্বস্তিকা মুখার্জি

Image
আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে দেশ-বিদেশের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের নারী তারকারা যেমন সরব হয়েছেন বিশেষ দিনটি উপলক্ষে, তেমনি টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তদের। পাশাপাশি সেখানে একটি পোস্টের মাধ্যমে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ডিজাইনারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। নীল আর সাদার মিশ্রণের পোশাক পরা ছবিটি দেখে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। তবে সমালোচনারও অভাব হয়নি। কেউ খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। কেউ আবার শরীর। অভিনেত্রীর স্তনের আকার ঠিক নেই বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, স্তনের আকার ঠিক না থাকায় পোশাকটা তাকে মানাচ্ছে না। এর জবাবে স্বস্তিকা লিখেছেন, ছবিতে সব নারীকে সবসময় সুন্দর দেখানো বাধ্যতামূলক। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এসো। আর তা না হলে সমালোচিত হও। কী প্রহসন!’ ছবির মন্তব্যের ঘরে একজন স্বস্তিকার স্তনের আকার নিয়ে প্রশ্ন তোলেন। এমন প্রশ্নে নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে ...

বাংলাদেশি এক তরুণী বিয়ে করলেন আমাজন জঙ্গলের বৃদ্ধ আদিবাসীকে

Image
অ্যাডভেঞ্চার প্রিয় এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফিল্মমেকার ইকুয়েডরের ঘন জঙ্গলে শুটিং করতে গিয়ে বিয়ে করলেন এক আদিবাসী সর্দারকে। ছোট্ট কুটিরে হইহই করে আদিবাসীরা বিয়ে দিলেন সারা-গিংকটোর। রীতি মেনে শরীর অনাবৃত করে শুরু হয় বিয়ের মন্ত্রোচ্চারণ। রাতভর চলে নাচ-গান। বীর যোদ্ধা গিংকটোকে বিয়ে করে সারা এখন আমাজন জঙ্গলের রানি। তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে ম্যাকাও পাখির পালক দিয়ে তৈরি মুকুট। কোমরে বাঁধা পাখির পালকের ক্ষুদ্র পোশাক। শিক্ষিতা, আধুনিকা সারা কিভাবে আদিবাসীদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশতে পারলেন? সারা জানিয়েছেন, আদিবাসীদের জীবনযাত্রাকে ক্যামেরাবন্দি করার জন্য তাঁদের আস্থা অর্জন করা ভীষণ দরকার ছিল। কিন্তু বিয়ে না করলে তাঁদের মন জেতা সহজ ছিল না। তাই বয়সে ৩০ বছরের বড় হলেও গিংকটোকে বিয়ে করতে দু’বার ভাবেননি সারা। অনাবৃত শরীরে বিবাহ অনুষ্ঠান হবে শুনে চমকে গিয়েছিলেন। সারার কথায়, গ্রামের সব পুরুষ-মহিলা কোনো পোশাক না পরে আমাদের বিয়ে দেখতে এসেছিল। এটাই ওদের রেওয়াজ। এক মহিলা যখন আমাকে নিরাবরণ করে দিল তখন মনে হচ্ছিল এক দৌড়ে ওখান থেকে পালিয়ে আসি। এই সব রেকর্ড হবে ভেবেই ...

তেহারি রান্নার রেসিপি

Image
জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু। উপকরণ: গরুর মাংস ১ কেজি, দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টে চামচ, সরিষা বাটা ১ টে চামচ, কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া, সরিষার তেল ১ কাপ, সয়াবিন তেল হাফ কাপ, পোলাওয়ের চাল ১ কেজি, আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ), লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য গরম পানি ১০ কাপ প্রণালী: -মাংস ছ...

এবার জাকির নায়েককে মাহাথিরের হুঁশিয়ারি

Image
মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে ২০১৫ সাল থেকে বাস করছেন ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। তবে সম্প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে দেশটিতে তদন্তের মুখে পড়েছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্বের বিষয়ে পুলিশের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। মাহাথির মোহাম্মদ বলেন, জাতিগত দ্বন্দ্বের কোনো প্রমাণ পেলে জাকিরের স্থায়ী নাগরিকত্ব বাতিল হতে পারে। তিনি কী করছেন সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। যদি তিনি দেশের জন্য ক্ষতিকর কিছু করেন তাহলে তার স্থায়ী নাগরিকত্ব বাতিলের প্রয়োজন হবে। এছাড়া সম্প্রতি মালয়েশিয়ার কেলানতানের কোতা বারুতে ‘এক্সিকিউটিভ টক বারসামা ড. জাকির নায়েক’ শিরোনামে আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহাথির মোহাম্মদ। ওই অনুষ্ঠানে নিজের স্বেচ্ছা নির্বাসন সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে জাকির নায়েক বলেন, মালয়েশিয়ান চীনারা ‘ফিরে যান’। আপনারা এই দেশের ‘পুরোনো অতিথি’। ভারতে মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশেরও বেশি অধিকার ভোগ করে। তিনি বলেন, জাকির ...

বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে চাকমা ভাষা

Image
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানান, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছেন বিভূতি চাকমা। ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা।

২২ আগস্ট থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

Image
ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। আগামী ২২ আগস্ট থেকে এ সেবা বন্ধ হয়ে যাবে। আজ শনিবার কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাট বন্ধ হলেও গ্রুপের আগের চ্যাটগুলো দেখা যাবে। ওই পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচারটি মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি। ব্যবহারকারীদের নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধ করে দেয়া হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়। তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে। ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না। কিন্তু এই সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনো জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম পেজে লেখা হয়েছে, তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রুপ চ্যাটে আগামীতে নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করছি কিন্তু সেটা কীভাবে হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রসঙ্গত, ফেসবুক ম্যাসেঞ...

আবারো ছুটি নিয়ে দেশের বাইরে সাকিব

Image
সৌদিতে পবিত্র হজ পালন করে মাকে নিয়ে দেশে ফেরা দেখে মনে হচ্ছিলো এবার বুঝি কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। কিন্তু শেষ খবর হচ্ছে, আগামী ১৯ আগস্ট সোমবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের যে প্রস্তুতি শুরু হবে, তাতেও শুরু থেকে থাকতে পারছেন না সাকিব আল হাসান। সাকিব আবার ছুটি চেয়েছেন। তবে সেটা হজ থেকে দেশে ফিরে বিশ্রামের জন্য নয়। আসল কথা হলো, বিশ্বসেরা অলরাউন্ডার এবং বিশ্বকাপে অসাধারণ খেলা সাকিব হাল হাসান এই মুহূর্তে দেশেই নেই। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দুদিন পরই যুক্তরাষ্ট্র চলে গেছেন সাকিব। স্ত্রী শিশির এবং একমাত্র কন্যা অ্যালাইনা এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। মাকে নিয়ে হজ করতে যাওয়া সাকিব স্ত্রী ও কন্যাকে তাই যুক্তরাষ্ট্র রেখে গিয়েছিলেন। হজ করে দেশে ফিরে এখন তাদের আনতেই যুক্তরাষ্ট্র গেছেন সাকিব। এদিকে তিনি ঠিক কবে ফিরবেন? জাতীয় দল সংশ্লিষ্টরা জানাতে না পারলেও তার এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা ফিরতে ফিরতে আরও সপ্তাহখানেক ল...

কলকাতায় নিহত ২ বাংলাদেশির মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা দেবে রাত ২টায়

Image
কলকাতায় গাড়িচাপায় মৃ'ত দুই বাংলাদেশির ম'রদেহ সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে শনিবার দিবাগত রাত ২টার দিকে রওনা দেবে। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা মোফাখখারুল ইকবাল একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে করে সড়ক পথে ম'রদেহ দুটি ঢাকায় নিয়ে যাওয়া হবে। ডে'থ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তরের সাথেই যোগাযোগ করে সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এ বিষয়ে সব রকম সহযোগিতা করছে। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কলকাতার শেক্সপিয়র সরণিতে সড়ক দু'র্ঘটনায় দুই বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা হলেন— মহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। প্রথম জনের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। অন্য জনের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। শনিবার (১৭ আগস্ট) ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

দি গ্রেট আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন

Image
আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। এক বছরও হয়নি। ১৮ অক্টোবর ২০১৮। সকাল থেকেই ছড়িয়ে পড়ল খবরটা—আইয়ুব বাচ্চু নেই! বেলা বাড়তেই হাসপাতাল লোকারণ্য। চট্টগ্রামের শেষযাত্রার আয়োজনে জনসমুদ্র। এত বিষণ্নতা নিকট অ’তীতে দেখেনি ব্যান্ড সংগীতের সাম্রাজ্য। শুধু কি সাম্রাজ্য? ফিকে হয়ে গেল এ প্রজন্মের ব্যান্ড সংগীত অনুরাগীদের ছেলেবেলা! চলে গেলেন ‘গিটারের জাদুকর’! এই শোক কতটা কাটিয়ে উঠতে পারবে দেশের ব্যান্ড সংগীতাঙ্গন? আপাম’র সংগীতপ্রেমীর দল? মাত্র ছাপ্পান্নতেই সব শেষ! ক্যালেন্ডারের পাতায় যদি সেই দিনটি না থাকত, ১৮ অক্টোবর ২০১৮? তাহলে আজ তিনি পূর্ণ করতেন ৫৭, পড়তেন ৫৮তম বছরে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র ছাপ্পান্ন বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন তিনি। বাবা চেয়েছিলেন ছেলের এমন একটা নাম হবে, যা অন্য কারও নেই। যেমন আইয়ুব আলী, আইয়ুব হোসেন—এমন তো হয়-ই। দুটি নাম থেকে আলাদা অংশ নিয়ে রাখা হলো, আইয়ুব বাচ্চু। সেই থেকে তিনি হলেন ‘ওয়ান অ্যান্ড অনলি’। মা-বাবার আদরের ছেলে। তাই বলে যে সংগীতচর্চার জন্য খুব একটা অনুকূল পরিবেশ তিনি পেয়েছিলেন, তা কিন্তু নয়। সেই ছোটবেলা থেকেই সংসারে থেকেও বোহিমিয়ান আইয়ুব বাচ্চু। ...

গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন হৃত্বিক রোশন

Image
গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানসরা ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এই তালিকায় থাকলেও তাদেরকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছেন ঋত্বিক। অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’-এর তকমা পেয়েছেন এই বলি তারকা। তবে হৃত্বিককে বিশ্বের সব থেকে ‘সুদর্শন পুরুষ’ এর তকমা দিয়েছেন একটি মার্কিন সংস্থা। মেদহীন, পেশীবহুল দেহ। এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। যেন পাথর খোদাই করে শিল্পীর হাতে ফুটে উঠেছে তার দেহ। সেই কারণেই গ্রিক দেবতার মূর্তির সঙ্গেও তুলনা করা হয় হৃত্বিক রোশনকে। সারা পৃথিবীর কাছেই ‘ফিটনেস আইকন’ হলেন হৃত্বিক। হৃত্বিককে সুপার থার্টিতে সাধারণ শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে। একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে শরীরে অনেক পরিবর্তন আনতে হয়েছিল তাকে। কয়েক মাসের মধ্যে অনেকটাই পেশি কমিয়ে ফেলেছিলেন তিনি। তার সঙ্গে কিছুটা ওজনও বাড়াতে হয়েছিল এই বলিউড নায়ককে। এদিকে এই লুকের গোপন রহস্য কী? এমন এক প্রশ্নে হেসে উঠেন হৃতিক রোশন। জবাবে অবশ্য তিনি বললেন, ‘ওহ এটা ...

পবিত্র কাবা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছি: অকল্যান্ডের প্রধান পুলিশ কর্মকর্তা

Image
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে ব্রেন্টন হেরিসো টারান্ট নামের অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ উগ্রবাদী যুবক মুসল্লিদের ওপর ব'র্ব'রো'চিত আ'ক্র'মণ চালায়। এতে ৫১ জন মুসল্লি নি'হত হন এবং প্রায় ৫০ জন আ'হত হন। এই হা'মলার পরদিন নি'হত মুসলিমদের প্রতি আবেগপূর্ণ ও হৃদয়গ্রাহী ভাষায় সমবেদনা জ্ঞাপন করেন নিউজিল্যান্ডের অকল্যান্ড পুলিশ বিভাগের সুপারিনটেনডেন্ট নায়লা হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তাঁর ভাষণটি, যা মুহূর্তেই বিশ্বে পরিচিত করে তোলে এই মুসলিম নারীকে। সম্প্রতি শেষ হওয়া পবিত্র হজে সৌদি আরবের কিং সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে ৭৩টি দেশের ছয় হাজার ৩০০ লোকের হজের ব্যবস্থা করা হয়। এতে নিউজিল্যান্ডের হা'মলায় নি'হতদের নিকটাত্মীয়দের থেকে মোট ২০০ লোকের হজের ব্যবস্থা করা হয়, যাঁদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সর্বোচ্চ পদাধিকারী মুসলিম নারী নায়লা হাসানও। প্রথমবারের মতো হজ আদায় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন এবং সৌদি...

নতুন দেবদাস আসিফের পার্বতী নাফিজা কামাল

Image
আসিফ আকবর নিজেকে একেবারেই ভেঙে নতুন লুকে হাজির হয়েছেন। ‘দেবদাস’ শিরোনামের একটি গানে ‘দেবদাস’ এর আদলে দেখা যাবে তাকে। রাজীব আহমেদের লেখা গানে সুর দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং পার্বতী হিসেবে রয়েছেন নাফিসা কামাল ঝুমুর। আসিফ আকবর বলেন, “নতুন গান ‘দেবদাস’ প্রেমের আবেদনে ভরা। কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে অনেক গেটাপে হাজির হয়েছি, যা দর্শকদের ভালো লাগবে।” ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামী ১০ আগস্ট ইউটিউবে প্রকাশ হবে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

গোপনে পাকিস্তানে গিয়ে গান, ভারতে নিষিদ্ধ মিকা সিং

Image
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপনে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ায় ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এ নিষেধাজ্ঞা করে করেছে। এর আগে, গত বৃহস্পতিবার করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিম-সহ গান গাইতে গেয়েছিলেন মিকা। অনুষ্ঠানের বিষয়টি গোপন রাখার কথা থাকলেও একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে। আর এরপরেই বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ভারতে নিন্দার ঝড় উঠে। এরই জের ধরে মিকা সিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তবে কেবল নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে সংগঠনটি।

মাশরাফি-সাকিবদের কোচ হলেন ডোমিঙ্গো

Image
সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আগামী ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন । বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। পরে কোচের সন্ধানে নামে তারা। মাশরাফি-সাকিবদের কোচ হতে আবেদনও পড়ে একগাদা। তবে সেখান থেকে মাত্র তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে বোর্ড। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন রাসেল। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন।