টাঙ্গাইলে পুঁতে রাখা ৩৩ রাউন্ড গুলি উদ্ধার


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানার একটি টিম গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধাকালীন গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়।

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.