স্তনের আকার নিয়ে আমি গর্বিত:স্বস্তিকা মুখার্জি


আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে দেশ-বিদেশের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের নারী তারকারা যেমন সরব হয়েছেন বিশেষ দিনটি উপলক্ষে, তেমনি টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তদের। পাশাপাশি সেখানে একটি পোস্টের মাধ্যমে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ডিজাইনারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। নীল আর সাদার মিশ্রণের পোশাক পরা ছবিটি দেখে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। তবে সমালোচনারও অভাব হয়নি। কেউ খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। কেউ আবার শরীর। অভিনেত্রীর স্তনের আকার ঠিক নেই বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, স্তনের আকার ঠিক না থাকায় পোশাকটা তাকে মানাচ্ছে না।
এর জবাবে স্বস্তিকা লিখেছেন, ছবিতে সব নারীকে সবসময় সুন্দর দেখানো বাধ্যতামূলক। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এসো। আর তা না হলে সমালোচিত হও। কী প্রহসন!’
ছবির মন্তব্যের ঘরে একজন স্বস্তিকার স্তনের আকার নিয়ে প্রশ্ন তোলেন। এমন প্রশ্নে নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে ঠান্ডা মাথায় তিনি জবাবে বলেন, অভিনয়ের পাশাপাশি তিনি একজন মা। বছরের পর বছর স্তন্যপান করিয়েছেন তিনি। তাও পাম্পিং করে নয়, স্বাভাবিকভাবেই। তারই প্রভাব আজ তার শরীরে ধরা পড়েছে। মা হিসেবে আমার স্তনের আকার নিয়ে আমি গর্বিত।’ এরপরেই স্বস্তিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন পুরুষরা সবসময় নারীদের স্তন নিয়ে আগ্রহী?




স্বস্তিকা আরও লিখেছেন, ‘অভিনয়ের সময় আমাকে এমন ব্রা পরতে হয়, যাতে স্তনের আকারটা সুন্দর দেখায়, ঠিক যেমনটা দেখতে চায় সবাই। কিন্তু যখন কাজের বাইরে থাকি, তখন সেসব নিয়ে ভাবি না।’ স্বস্তিকার এই সাহসী মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ভক্তদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.