আবারো ছুটি নিয়ে দেশের বাইরে সাকিব


সৌদিতে পবিত্র হজ পালন করে মাকে নিয়ে দেশে ফেরা দেখে মনে হচ্ছিলো এবার বুঝি কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। কিন্তু শেষ খবর হচ্ছে, আগামী ১৯ আগস্ট সোমবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের যে প্রস্তুতি শুরু হবে, তাতেও শুরু থেকে থাকতে পারছেন না সাকিব আল হাসান।
সাকিব আবার ছুটি চেয়েছেন। তবে সেটা হজ থেকে দেশে ফিরে বিশ্রামের জন্য নয়। আসল কথা হলো, বিশ্বসেরা অলরাউন্ডার এবং বিশ্বকাপে অসাধারণ খেলা সাকিব হাল হাসান এই মুহূর্তে দেশেই নেই। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দুদিন পরই যুক্তরাষ্ট্র চলে গেছেন সাকিব।
স্ত্রী শিশির এবং একমাত্র কন্যা অ্যালাইনা এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। মাকে নিয়ে হজ করতে যাওয়া সাকিব স্ত্রী ও কন্যাকে তাই যুক্তরাষ্ট্র রেখে গিয়েছিলেন। হজ করে দেশে ফিরে এখন তাদের আনতেই যুক্তরাষ্ট্র গেছেন সাকিব।
এদিকে তিনি ঠিক কবে ফিরবেন? জাতীয় দল সংশ্লিষ্টরা জানাতে না পারলেও তার এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা ফিরতে ফিরতে আরও সপ্তাহখানেক লেগে যাবে। হয়তো ২৩ না হয় ২৪ আগস্ট ঢাকায় ফিরে আসবেন সাকিব।

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.