গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন হৃত্বিক রোশন


গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানসরা ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এই তালিকায় থাকলেও তাদেরকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছেন ঋত্বিক।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’-এর তকমা পেয়েছেন এই বলি তারকা। তবে হৃত্বিককে বিশ্বের সব থেকে ‘সুদর্শন পুরুষ’ এর তকমা দিয়েছেন একটি মার্কিন সংস্থা।
মেদহীন, পেশীবহুল দেহ। এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। যেন পাথর খোদাই করে শিল্পীর হাতে ফুটে উঠেছে তার দেহ। সেই কারণেই গ্রিক দেবতার মূর্তির সঙ্গেও তুলনা করা হয় হৃত্বিক রোশনকে।
সারা পৃথিবীর কাছেই ‘ফিটনেস আইকন’ হলেন হৃত্বিক।
হৃত্বিককে সুপার থার্টিতে সাধারণ শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে। একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে শরীরে অনেক পরিবর্তন আনতে হয়েছিল তাকে। কয়েক মাসের মধ্যে অনেকটাই পেশি কমিয়ে ফেলেছিলেন তিনি। তার সঙ্গে কিছুটা ওজনও বাড়াতে হয়েছিল এই বলিউড নায়ককে।
এদিকে এই লুকের গোপন রহস্য কী? এমন এক প্রশ্নে হেসে উঠেন হৃতিক রোশন। জবাবে অবশ্য তিনি বললেন, ‘ওহ এটা ব্রকলির কারণে। মজা করলাম! এই অভিধার জন্য ধন্যবাদ, যদিও এটা সত্যিকারের অর্জন নয়।’
হৃতিক আরও বলেন, ‘ভালো চরিত্র একমাত্র মানুষকে অধিক আকষর্ণীয় করে তোলে।’
সুপার থার্টির শুটিং শেষ হওয়ার পরেই অবশ্য তাঁর পরের অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন হৃত্বিক। অ্যাকশান হিরোর ভূমিকায় মাননসই হতে নিজেকে দ্বিগুণ পেশিবহুল ও মেদহীন করে তোলেন তিনি। এর জন্য বিশেষ ডায়েট ও হাই ইনটেনসিটি ওয়ার্ক আউটের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন হৃত্বিক। ‘ওয়ার’ ট্রেলারে টাইগার শ্রফের সঙ্গে হৃত্বিকের টক্কর মন কেড়েছে তার ফ্যানদের।

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.