মাশরাফি-সাকিবদের কোচ হলেন ডোমিঙ্গো

সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আগামী ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন ।
বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। পরে কোচের সন্ধানে নামে তারা। মাশরাফি-সাকিবদের কোচ হতে আবেদনও পড়ে একগাদা। তবে সেখান থেকে মাত্র তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে বোর্ড। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন রাসেল। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন।

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.