Miss Universe 2009


MISS UNIVERSE 2009 (Stefania Fernandez).







ভেনেজুয়েলার স্তেফানিয়া মিস ইউনিভার্স

নাসাউ, আগস্ট ২৪ মিস ভেনেজুয়েলা স্তেফানিয়া ফার্নান্দেজ (১৮) ২০০৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন। রোববার বাহামা দ্বীপপুঞ্জের প্যারাডাইস আইল্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ৫৮ তম এ প্রতিযোগিতার তিনি বিজয়ী হন।এ নিয়ে ষষ্ঠবার ভেনেজুয়েলা আন্তর্জাতিক এ সৌন্দর্য্য প্রতিযোগিতার বিজয় মুকুট পেল। ২০০৮ সালে ভেনেজুলেয়ার ডায়ানা মেন্দোজা মিস ইউনিভার্স হয়েছিলেন।প্রতিযোগিতায় মোট ৮৩ জন প্রতিযোগী অংশ নেন। সবশেষে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্য থেকে স্তেফানিয়াই সেরা ঘোষিত হন।স্টেফানিয়াকে বিজয় মুকট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ডায়ানা মেন্দোজা ।প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক আদা অ্যাইমি ডি লা ক্রুজ। শীর্ষ পাঁচের অন্য প্রতিযোগীরা হলেন মিস অস্ট্রেলিয়া, পুয়ের্তো রিকো ও কসোভো।

News Courtesy: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এইচএ/এমএইচবি/১২০০ ঘ.

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.