ফরিদা পারভীন আসছেন বসুধা তোমার জন্য আমার এ গানে













ফরিদা পারভীন লালন সঙ্গীতের সম্রাজ্ঞী। যার নাম শুনলে ভেসে ওঠে মরমি সাধক লালন শা'র গান। সঙ্গীতের বিভিন্ন শাখায় বিচরণ করলেও লালনের গানই তার ধ্যান-জ্ঞান। নজরুলের গান দিয়ে সঙ্গীত জীবন শুরু করলেও আপাদমস্তক তিনি একজন লালন সাধক। লালনের গানে যেন হারিয়ে ফেলেন স্বীয় সত্তা। তাইতো বাংলাদেশের সীমানা ছাড়িয়ে লালনকে নিয়ে গেছেন বিশ্বদরবারে। পুরস্কৃত হয়েছেন নিজে। সমৃদ্ধ করেছেন বাংলাদেশকে। তাকে অনুকরণ করে গাওয়া শিল্পীর সংখ্যাও এদেশে কম নয়। আরটিভির সাপ্তাহিক আয়োজন বসুধা তোমার জন্য আমার এ গানে এবার অতিথি হয়ে আসছেন এই মরমি লোকসঙ্গীত শিল্পী। গাইবেন নিজের ভাল লাগার কিছু গান। শোনাবেন সত্য বল সুপথে চল, খাচার ভেতর অচিন পাখি, আমি অপার হয়ে বসে আছি, বাড়ির কাছে আরশীনগর, নিন্দার কাঁটা যদি না বিধিলো গায়, পারে লয়ে যাও আমায়, তোমরা ভুলে গেছো মলি্লকাদির নাম, এই পদ্মা এই মেঘনাসহ শ্রোতাপ্রিয় গান। শোনাবেন ফোনালাপে দর্শকদের অনুরোধের গান। তানিফ মাহ্মুদের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার হবে আগামীকাল রাত ১১টায়।

Courtesy: Sanbad

Comments

Popular posts from this blog

HOW TO KEEP TRACK OF YOUR GLASSES.